এনজিও অফিসে প্রবাসীর স্ত্রীকে ধ র্ষ ণ: কর্মী গ্রে প্তা র
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ PM

এনজিও অফিসে প্রবাসীর স্ত্রীকে ধ র্ষ ণ: কর্মী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৬:৫৮:৫৩ PM

এনজিও অফিসে প্রবাসীর স্ত্রীকে ধ র্ষ ণ: কর্মী গ্রে প্তা র

পতীকী ছবি


বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) এনজিও কর্মী সবুজ মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তাকে গাবতলীর জয়ভোগা এলাকা থেকে আটক করা হয়। সুজন মিয়া নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশ গ্রামের মোতালেব হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সুজনের পরিচয় হয় গাবতলীর সারিয়াকান্দি রোডের জয়ভোগা এলাকায় টিএমএসএস এনজিও অফিসে ঋণ নিতে গিয়ে। কিস্তি সংগ্রহের কাজে সুজন প্রবাসীর শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং মোবাইল ফোনে কথাবার্তা চলত। স্বামী প্রবাসে থাকায় সুজন বিয়ের প্রলোভন দিয়ে গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

মামলার অভিযোগে বলা হয়, চলতি মাসের ৮ আগস্ট দুপুরে এনজিও অফিসে ডেকে নিয়ে সুজন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানান, বৃহস্পতিবার গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী