রাজশাহীতে অনিন্দ্যসহ তিনজন রি মা ন্ডে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ PM

রাজশাহীতে অনিন্দ্যসহ তিনজন রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৫:০৭:৫৪ PM

রাজশাহীতে অনিন্দ্যসহ তিনজন রি মা ন্ডে

ফাইল ফটো


রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক মোন্তাসিরুল আলম অনিন্দ্য এবং তার সহযোগী রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার দুপুরে মেট্রোপলিটন আদালত-২-এ তাদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিংয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। ১৪ ঘণ্টার অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মোন্তাসিরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, ওয়াকিটকি সেট, জিপিএস, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ।

গতকাল শনিবার রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। আজ দুপুরে কোচিং পরিচালক মোন্তাসিরুল আলম অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের লাটকুর ছেলে। ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মোন্তাসিরুল আলম অনিন্দ্যকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী