নোয়াখালীতে পলিথিন কারখানায় অভি*যান, সাড়ে ৬ লাখ টাকা জ রি মা না
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ PM

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভি*যান, সাড়ে ৬ লাখ টাকা জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৬:২৮:০১ PM

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভি*যান, সাড়ে ৬ লাখ টাকা জ রি মা না

সংগৃহিত


নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে জব্দ করা হয় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল।

রোববার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী