টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁ জা সহ ৩ জন গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ AM

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁ জা সহ ৩ জন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৬:৫৩:৩৭ PM

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁ জা সহ ৩ জন গ্রে ফ তা র

সংগৃহিত


টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর একটি দল। 

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসাথে জব্দ করা হয় ট্রাকটি। আটককৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ।

র‍্যাব ১৪ (সিপিসি-৩) এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন নিশ্চিত করেছেন এ তথ্য।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছিল। এর ভিত্তিতে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি