প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ AM

খাদ্য উপদেষ্টা

প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৭:১৪:২৬ PM

প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত


খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষকের উৎপাদন খরচ বাড়ায় বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি রংপুর বিভাগের জেলা প্রশাসক, খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

আলী ইমাম মজুমদার বলেন, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। সে কারণে বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকের ন্যায্য লাভ নিশ্চিত করতেই দাম সামান্য সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতেও বাজার স্থিতিশীল রাখতে সরকার পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫৫ লাখ পরিবার ছয় মাস ধরে মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে পাবেন। এর মধ্যে রংপুর বিভাগে প্রায় ১০ লাখ পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। প্রয়োজনে এ অঞ্চলে বরাদ্দ আরও বাড়ানো হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, রংপুর অঞ্চলকে আমরা দেশের খাদ্যভান্ডার হিসেবে বিবেচনা করি। এই খাদ্যভান্ডারের পরিচয় বহাল রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি