সিদ্ধিরগঞ্জে ফ্রিজের ক ম্প্রে স র বি স্ফো র ণে এক পরিবারের দ গ্ধ ৮
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ AM

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের ক ম্প্রে স র বি স্ফো র ণে এক পরিবারের দ গ্ধ ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১২:৩৪:৩৪ PM

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের ক ম্প্রে স র বি স্ফো র ণে এক পরিবারের দ গ্ধ ৮

ফাইল ফটো


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে থানাধীন হিরা ঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রো-অ্যাক্টিভ হাসপাতাল সাইনবোর্ড এলাকায় প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির খন্দকারের টিনশেড বাড়ির একটি কক্ষ জনৈক হাসান ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন। রাতে ওই কক্ষে থাকা ফ্রিজ থেকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, ফ্রিজের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি