অ জ্ঞা ন পাইলট, ক ক পি টে বসে পরিবারকে বাঁচান ‘মিস্টার বিন’
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ AM

অ জ্ঞা ন পাইলট, ক ক পি টে বসে পরিবারকে বাঁচান ‘মিস্টার বিন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৩:৪৬:৪৭ PM

অ জ্ঞা ন পাইলট, ক ক পি টে বসে পরিবারকে বাঁচান ‘মিস্টার বিন’

ফাইল ফটো


মিস্টার বিন নামটি শোনেননি এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হয়তো হাতেগোনা কয়েকজন হবে। কেননা একজন অভিনেতা তার অভিনয় ক্ষমতার মাধ্যমে এই নামটিকে তৈরি করেছেন ব্র্যান্ড হিসেবে। আর এই ব্র্যান্ডের আড়ালে সেই অভিনেতার যে আসল নাম ঢাকা পড়ে গেছে, তা হচ্ছে রোয়ান অ্যাটকিনসন।

নব্বই দশক থেকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন মিস্টার বিন। পর্দায় তিনি কমেডিয়ান হলেও বাস্তব জীবনে নায়কের মতোই বাঁচিয়েছিলেন নিজের পরিবারের জীবন। জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন অ্যাটকিনসন।

ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে। প্রাইভেট বিমানে পরিবারকে নিয়ে ভ্রমনে যাচ্ছিলেন তারা। হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আতঙ্ক নেমে আসে। সেই মুহূর্তে অ্যাটকিনসন ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আকাশে ভেসে রাখেন বিমান। তার স্ত্রী চেষ্টা চালিয়ে যান পাইলটকে জাগাতে। অবশেষে কিছুক্ষণ পর পাইলট চেতনা ফিরে পান এবং বিমান নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।পর্দায় রোয়ান অ্যাটকিনসন সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে মিস্টার বিন চরিত্রটিতে। তবে কৌতুকাভিনেতা হিসেবে ছাড়াও সব প্লাটফর্মেই তার অভিনয় ছিল বেশ প্রশংসিত। কিন্তু জীবনের এই বাস্তব ঘটনাই প্রমাণ করে, তিনি শুধু কৌতুকাভিনেতা নন, সাহসিকতার বিরল দৃষ্টান্তও।

অ্যাটকিনসনকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ ম্যান ভার্সেস বি–তে, যা বেশ জনপ্রিয় হয়েছিল। সামনে রয়েছে জনি ইংলিশ সিরিজের চতুর্থ কিস্তি। এছাড়া আসছে নতুন মিস্টার বিন অ্যানিমেটেড মুভি, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে হাজির হবে।

তবে জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন রোয়ান অ্যাটকিনসন। তার এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে—পর্দার বাইরে তিনি একজন অসাধারণ চরিত্র।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ