‘ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই’
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM

‘ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই’

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৮:০৪:২৩ PM

‘ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই’

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়ন গাজীপুর গ্রামের সর্বস্থরের  জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াতের আমীর  জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ  প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

রোববার (২৪ আগষ্ট )  বিকেলে ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি হাজী আফতাব আলীর সভাপতিত্বে ও  সেক্রেটারি মাফিক আহমেদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমরা সকলকে নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম  কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী,  মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিন,  ছাত্রশিবির কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, ব্রাম্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী, ব্রাম্মণবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফুর রহমান,  ইসলামী ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ব্রাম্মণবাজার ইউনিয়ন  ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহীন আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী