টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৬:০৮:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

সংগৃহিত


সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ আগস্ট  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (তদন্ত) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।

গণশুনানিতে বক্তারা বলেন, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জনগণের অভিযোগ শোনা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরিই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। 

এসময় বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরা হয়।

জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এছাড়াও অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন টাঙ্গাইলের দূর্নীতি দমন কমিশন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী