কুলাউড়ায় আ*হত যো দ্ধা রা পেলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপহার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM

কুলাউড়ায় আ*হত যো দ্ধা রা পেলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপহার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ১১:১১:৫৮ PM

কুলাউড়ায় আ*হত যো দ্ধা রা পেলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপহার

ছবি: নিজস্ব


কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮ জন আহত জুলাই যোদ্ধার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান ও শেখ বদরুল হোসেন রানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত যোদ্ধাদের স্মরণে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিল আহমেদ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ অতিথিরা আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিলো পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড ও পাটের ব্যাগ।

অনুষ্ঠানে ২৮ জন আহতদের মধ্যে উপস্থিত হয়ে ২৬ জন যোদ্ধা উপহার গ্রহণ করেন। তারা হলেন- মো. রাদিউজ্জামান নাহিদ, শাহ আব্দুল্লাহ আমীম মাশরাফি, মো. নিজাম উদ্দিন, মো. আরমান নিয়া, নাহিদুর রহমান, মো. জাহিদুল ইসলাম ফেরদৌস, ফয়সাল আহমদ রনি, হোসনারা আক্তার, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, আতিকুর রহমান তারেক, জামিল আহমদ, আবু বক্কর মো. সিপন, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হাসান আল বান্না রাহি, মিনহাজুর রহমান লিমন, রায়হান মিয়া, ফুয়াদ হোসেন নওশাদ, মো. নুরুল শুভ, মো. শাহরিয়ার মো. জামিল, দেলওয়ার আহমদ সেলিম, শেখ মো. বদরুল ইসলাম রানা, আইরিন আক্তার জুলি, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম ও মো. আজমল আলী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী