কফি চাষে নতুন দিগন্ত উন্মোচন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

কফি চাষে নতুন দিগন্ত উন্মোচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৫:২৫:৩০ PM

কফি চাষে নতুন দিগন্ত উন্মোচন

সংগৃহিত


মৌলভীবাজারে এক সময় কফি চাষ হলেও বর্তমানে তা ভাটা পড়েছে। তবে নতুন উদ্যাগে এ জেলায় কফির সম্প্রসারণে ভূমিকা রাখছে কৃষি বিভাগ।

কফি চাষে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মৌলভীবাজার। চা-বাগানের পাশাপাশি কফি চাষ মৌলভীবাজারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে।

কৃষকরা এতে আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করতে পারছেন।

সরকারি পৃষ্ঠপোষকতা এবং কৃষকদের উদ্যোগ মিলে কফি চাষ এ অঞ্চলে একটি নতুন কৃষিপণ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠার অপেক্ষায় রয়েছে।

জানা যায়, মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে এক সময় ব্রিটিশরা কফি চাষ করলেও তারা চলে যাওয়ার পর ধীরে ধীরে কফি চাষ কমে যায়। চায়ের জন্য পরিচিত এই অঞ্চলটি এখন কফির সম্ভাবনাও দেখাচ্ছে।

কফি চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন উপজেলায় বিনামূল্যে চারা বিতরণ করছে। এর ফলে স্থানীয় কৃষকরা চায়ের পাশাপাশি কফি চাষেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন পথ খুঁজে পাচ্ছেন।

সূত্র জানায়, এ বছর মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড়ি ও সমতল ভূমিতে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি বাণিজ্যিকভাবে ভালো ফলন দিচ্ছে।

মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর, শ্রীমঙ্গল, রাজনগরসহ অন্যান্য এলাকার চাষিরা কফির বাগান স্থাপন ও সফলভাবে ফলন সংগ্রহ করছেন।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়ান নগর ইউনিয়নের আকবরপুরের কৃষক আবদুল মান্নান তার বাগানে এক হাজার আটশ কফি গাছ লাগিয়ে ইতোমধ্যে লক্ষাধিক টাকার কফি বিক্রি করেছেন।

শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের অপর এক তরুণ উদ্যোক্তা মো. আতর আলী জানান, তার কফি বাগানে প্রায় তিনশ কফি গাছ রয়েছে।

ইতোমধ্যে তিনি তিন বার ফলন পেয়েছেন এবং ২৫ হাজার টাকার কফি বিক্রি করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী