সাবেক বনমন্ত্রী, ছেলে জাকির ও বন সংরক্ষক আমিরের দু র্নী তি র খোঁজে দুদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ AM

সাবেক বনমন্ত্রী, ছেলে জাকির ও বন সংরক্ষক আমিরের দু র্নী তি র খোঁজে দুদক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ১১:৫২:৪৮ PM

সাবেক বনমন্ত্রী, ছেলে জাকির ও বন সংরক্ষক আমিরের দু র্নী তি র খোঁজে দুদক

ছবি : সংগৃহীত


ক্ষমতার অপব‌্যবহার ক‌রে ঘুষ-দুর্নীতির মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন ও প্রধান বন সংরক্ষক আমির হোসেনসহ সং‌শ্লিষ্ট‌দের বিরু‌দ্ধে বিপুল প‌রিমাণ অবৈধ সম্পদ অর্জন ও পাচা‌রের অভিযোগে র‌য়ে‌ছে, যা আম‌লে নি‌য়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন ও সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম অভিযোগটি অনুসন্ধান করছেন।

অভিযোগ অনুসন্ধানে এরইমধ্যে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে প্রধান বন সংরক্ষকসহ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির সময়ে রেঞ্জ, পোস্টিং, পদায়নের অফিস আদেশের কপি এবং বিভিন্ন কার্যালয়ে দুই বছরের অধিক সময় ধরে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা চাওয়া হয়েছে। এ ছাড়া বদলি বাণিজ্য-সংক্রান্ত বিভাগীয় তদন্ত হয়ে থাকলে তার সত্যায়িত কপিও চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন ও প্রধান বন সংরক্ষক আমির হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেটেসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী