অটোরিকশা চালককে হ ত্যা, পাঁচজনের যাবজ্জীবন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ AM

অটোরিকশা চালককে হ ত্যা, পাঁচজনের যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০৬:৫০:০১ PM

অটোরিকশা চালককে হ ত্যা, পাঁচজনের যাবজ্জীবন

সংগৃহিত


ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় ৪ আসামি আদালতে উপস্থিত এবং একজন পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার আরজি-নওগাঁ মন্ডলপাড়া এলাকার শুকুর আলীর ছেলে জুয়েল ওরফে জাহের আলী (পলাতক), উত্তরপাড়া পবা মসজিদ এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, চকপ্রসাদ মাদ্রাসাপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে রতন মন্ডল এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ।
 


এদিকে সদর উপজেলার নিউসাহাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে আ. আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওযায় তাকে খালাস দেওয়া হয়।
 

আদালত সূত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশাচালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার নিজের অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ি হতে বাইরে যায়। তারপর ওই রাত্রিতে সে আর বাড়িতে ফিরে আসে না। পরে স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায় না।
 
পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় তার বাবা ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় ১৩ জন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী