রেলগেট নির্মাণের দাবিতে বড়লেখায় মা ন ব ব ন্ধ ন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ AM

রেলগেট নির্মাণের দাবিতে বড়লেখায় মা ন ব ব ন্ধ ন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৯:২৪:০৪ PM

রেলগেট নির্মাণের দাবিতে বড়লেখায় মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহর হইতে গাজিটেকা অভিমূখী খাদ্য গুদাম সংলগ্ন সড়কে রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরের খাদ্যগুদাম সম্মুখে শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, বাজারের ব্যবসায়ীসহ বৃহত্তর গাজিটেকা এলাকার সর্বসাধারণের আয়োজনে শত শত মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেলপথ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। ওই রেললাইনের পাশ দিয়ে বড়লেখা উপজেলার পৌরশহর হইতে গাজিটেকা অভিমূখী খাদ্য গুদাম সংলগ্ন রেলক্রসিং পার হয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করেন। কিন্ত পুনর্বাসনের কাজ চলমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে নিচ্ছে। 

জনগুরুত্বপূর্ণ এই পথ অরক্ষিত রেখে কতৃপক্ষ কিভাবে রেল লাইন নির্মাণ করছে। একটা রেলগেট জীবনের রক্ষাকবজ। রেলক্রসিংএ রেলগেট স্থাপন না করলে মানুষের চলাচলে দুভোর্গ সৃষ্টির পাশাপাশি জানমালের নিরাপত্তা হিনতায় ভুগতে হবে।

জনগুরুত্বপূর্ণ এই পথে মানুষের দুভোর্গ লাগব ও নিরাপত্তার জন্য দ্রুত খাদ্যগুদাম - সংলগ্ন সড়কের গাজিটেকা রাস্তায় রেলগেট নির্মাণের দাবি জানান বক্তারা। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী