কুলাউড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ AM

কুলাউড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১০:০১:১১ PM

কুলাউড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের কুলাউড়া উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ডসহ প্রত্যেক ইউনিটের সদস্যদের নিয়ে জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

(শুক্রবার) ২৯ আগষ্ট বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আমাদের সবার। তাই বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়তে হবে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মোহাম্মদ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিনসহ উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী