মৌলভীবাজারে জামায়াতের রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ AM

মৌলভীবাজারে জামায়াতের রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৫:১৯:০৮ PM

মৌলভীবাজারে জামায়াতের রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী রুকন প্রার্থীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং জেলা প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি হামিদ খানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান অতিথি বলেন, আমরা চাই সমাজ আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হোক। এ লক্ষ্যে আমাদের আত্মশুদ্ধি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুত হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রুকন প্রার্থীদের আদর্শিক প্রস্তুতি ও সচেতনতা তৈরিতে এমন শিক্ষা বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী