বালিশচাপায় ২ বছরের শিশুকে হ ত্যা র অভিযোগে মা আ ট ক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ AM

বালিশচাপায় ২ বছরের শিশুকে হ ত্যা র অভিযোগে মা আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৬:১০:০৩ PM

বালিশচাপায় ২ বছরের শিশুকে হ ত্যা র অভিযোগে মা আ ট ক

সংগৃহিত


খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগে সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শিশুটির নাম মো. তহিদুল আলম আভান। আভান ওইএলাকার মোস্তাফিজুর রহমান ও সাবিনা ইয়াসমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এক ছেলে ও এক মেয়েসহ এই দম্পতি নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে মা সাবিনা ইয়াসমিন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোস্তাফিজুর বলেন, বৃহস্পতিবার ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি