খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ম র দে হ উদ্ধার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ AM

খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৬:২৩:৩৬ PM

খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ম র দে হ উদ্ধার

পতীকী ছবি


বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মো. শামীম হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ শনিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় তার নিজ বাড়ির সামনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শামীম হাওলাদার ওই এলাকার মো. মানিক হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার দুপুরে চুঙ্গা থেকে মাছ ধরতে গিয়ে বাড়ির সামনের খালে নেমে নিখোঁজ হন। পরে খবর দিলে থানা পুলিশসহ স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল শুক্রবার বিকালে উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হয়। আজ শনিবার স্থানীয়রা ওই খালে নেমে উদ্ধার অভিযান চালিয়ে পানির নিচ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি