চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সং ঘ র্ষ, প্রক্টরসহ আ হ ত কয়েকজন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সং ঘ র্ষ, প্রক্টরসহ আ হ ত কয়েকজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৩:৪৪:৫৮ অপরাহ্ন

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সং ঘ র্ষ, প্রক্টরসহ আ হ ত কয়েকজন

সংগৃহিত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, রোববার সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন।

এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষে করে। এ সময় গুলিবর্ষণেরও ঘটনা ঘটে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংঘর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, গতকাল শনিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী