বড়লেখায় ভারতীয় ম দ-গাঁ জাসহ মা দ ক ব্যবসায়ি গ্রে ফ তা র
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ AM

বড়লেখায় ভারতীয় ম দ-গাঁ জাসহ মা দ ক ব্যবসায়ি গ্রে ফ তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৫:৩৭:৪১ PM

বড়লেখায় ভারতীয় ম দ-গাঁ জাসহ মা দ ক ব্যবসায়ি গ্রে ফ তা র

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার ফকিরবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে। সে বর্নি ইউনিয়নের মুদৎপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ি মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী