কুলাউড়া কর্মধায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়া কর্মধায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৫:৫২:১৩ অপরাহ্ন

কুলাউড়া কর্মধায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে  জামায়াত  প্রার্থীর মতবিনিময়

ছবি:নিজস্ব


কুলাউড়া উপজেলার  কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন  মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

কর্মধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ানের সঞ্চালনায়  প্রধান অতিথি  ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী 

তাঁর বক্তব্য বলেন দীর্ঘদিন আপনাদেরকে একটি গোষ্ঠীর চাপে তাদের দলীয় সম্পদে পরিণত করেছিল।আমাদের কাছে সংখ্যালঘু বা সংখ্যাঘরিষ্ট বলতে কিছুই নয় সবাই আমরা সমান। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেভাবে মুসলিমরা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ঠিক আপনাদেরকে ও নির্ভয়ে যাতে সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কর্মধা  ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সালেক  আহমদ, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জালাল সিদ্দিকী, কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রটারি হাফিজ শামিম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক