নারায়ণগঞ্জে সিলিন্ডার বি স্ফো রণ: একই পরিবারের ৫ জন দ গ্ধ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ AM

নারায়ণগঞ্জে সিলিন্ডার বি স্ফো রণ: একই পরিবারের ৫ জন দ গ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৪:১৭:৩০ PM

নারায়ণগঞ্জে সিলিন্ডার বি স্ফো রণ: একই পরিবারের ৫ জন দ গ্ধ

সংগৃহিত


নারায়ণগঞ্জে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মানব চৌধুরী, তার স্ত্রী বাছা চৌধুরী এবং তিন শিশু কন্যা তিন্নি, মুন্নি ও মৌরি।

ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জের ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মানব চৌধুরী। পরিবারটি রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। গতকাল বুধবার রাতে সিলিন্ডারের লাইনে লিকেজ হয়। এ সময় দরজা-জানালা বন্ধ থাকায় ঘরের ভেতর গ্যাস জমে যায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, আজ ভোরে আগুনের সংস্পর্শ পেলে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের পাঁচ জন দগ্ধ হয়। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি