কোপা মাসুদসহ ৩ জন গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ AM

কোপা মাসুদসহ ৩ জন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৫:১৮:৩৭ PM

কোপা মাসুদসহ ৩ জন গ্রে প্তা র

সংগৃহিত


সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গতকাল বুধবার রাত প্রায় ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন, শেখ বাদশা ফয়সাল ও জুয়েল। তারা দুইজনেই মাসুদ রানার সহযোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদক সেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অপরাধ দমন করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি