জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ AM

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৯:০১:১৪ PM

 জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত


গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংহতি সমাবেশ শেষ করে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। এতে জাতীয় পার্টির পাঁচতলা ভবনের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান তারা। আগে থেকেই পুলিশের দেওয়া ব্যারিকেড উপেক্ষা করে দলবল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করার পর নিচতলায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।

ভাঙচুরে অংশ নেওয়া রিফাত নামের একজন বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, আমাদের নুর ভাইয়ের ওপর হামলা করেছে, জাতীয় পার্টির অস্তিত্ব রাখব না।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক আক্কাস বলেন, হঠাৎ একদল লোক এখানে এলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা না মেনে তারা জাতীয় পার্টির অফিসে হামলা করে। এর কিছুক্ষণ পরে নিচে আগুন লাগায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া অভিযোগ করেন, গণঅধিকার পরিষদ ব্যানার সহকারে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে। তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে আগুন দেয়।

তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, কেন আমরা নির্বাচনে অংশ নিয়েছি এই কারণে? তাহলে যারা ছাত্রলীগ করেছে তারা এখন এনসিপি করেছে। তাহলে তাদের আগে নিষিদ্ধ হওয়া দরকার। কারণ তারা তো সরাসরি ছাত্রলীগ করেছে।

রেজাউল করিম ভূঁইয়া আরও বলেন, বিএনপিসহ ৩২ দল নির্বাচনে অংশ নিয়েছে, তাহলে তাদেরও নিষিদ্ধ হওয়া দরকার। আসলে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা অবস্থানে দাঁড়িয়েছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিরোধী দল হব। এই কারণে নির্বাচন পেছাতে এগুলো করা হচ্ছে।

জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, তারা এসে আগুন লাগিয়ে দিয়েছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে, জলকামান দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে। এখন আপাতত কোনো সমস্যা নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি