বি*ক্ষুব্ধ জনতার ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ AM

বি*ক্ষুব্ধ জনতার ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০১:৫২:২৬ PM

বি*ক্ষুব্ধ জনতার ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ

ছবি : সংগৃহীত


আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।  

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলকায় সড়ক অবরোধ করা হয়।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।

এর আগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন থেকে বঞ্চিত হবেন মানুষজন। তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি