ফটিকছড়িতে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ যুবক আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৫:১৯:৩৯ অপরাহ্ন

ফটিকছড়িতে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ যুবক আ ট ক

সংগৃহিত


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া ও নোয়াহাটে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। 

সেনাবাহিনী সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোয়াহাট এলাকায় প্রথমে অভিযান চালানো হয়। এ সময়, সেনা টহল দল একটি বাড়ি তল্লাশি করে প্রায় ৩০টির মতো ধরালো ছুরি, চাপাতি, কুড়াল এবং দা উদ্ধার করে।

পরবর্তীতে, দ্বিতীয় অভিযান চালানো হয় উপজেলার গোপালঘাটিয়ায়। সেখানে সেনা সদস্যরা বখতেয়ার উদ্দীন মঞ্জু নামে একজন সশস্ত্র ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, পয়েন্ট টু টু ক্যালিবার অ্যামুনিশন ১৯৯ রাউন্ড, ১৩ টি মোবাইল, দুইটি পাসপোর্টসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে আটককৃতকে নিকটস্থ থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

খাগড়াছড়ির লক্ষীছড়ি সেনা জোনের অধিনায়ক বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী