সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার লা শ উদ্ধার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ AM

সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৩:১৫:৩১ PM

সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের ভাতিজার লা শ উদ্ধার

সংগৃহিত


কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৭) লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার লাশ ভেসে ওঠে।

কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান। পিতার নাম মো. শরিফুল ইসলাম। তাদের বাড়ি বগুড়া জেলার বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। ওই সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ।

সূত্রমতে, ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও আহনাফের কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি