ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ, দীর্ঘ যানজট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ AM

ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ, দীর্ঘ যানজট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০২:৪৯:৪১ PM

ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ, দীর্ঘ যানজট

ছবি : সংগৃহীত


আসন সীমানা পুনর্বিন্যাসে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর কঠোর কর্মসূচির হুমকি দিয়ে অবরোধ তুলে নেয় এবং যান চলাচল শুরু হয়। 

মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী,জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময় অবহেলিত। এই আসন নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিজনগর উপজেলার  চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যোগ করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তারা আরও বলেন, অবিলম্বে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনে কর্মসূচি দেয়ার  হুমকি দেন।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি