সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বি স্ফো র ণ, দ গ্ধ ১০
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ AM

সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বি স্ফো র ণ, দ গ্ধ ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৫:০৫:১৬ PM

সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বি স্ফো র ণ, দ গ্ধ ১০

সংগৃহিত


চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলে- মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ ছালেহ। এর মধ্যে মাহবুবুর রহমান গুদামের মালিক। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। 

পুলিশ আরও জানায়, আহত শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী এক শ্রমিকের জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। এ সময় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ জানান, ভোর ৬টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি