মুজিবনগর সীমান্তে দিয়ে একই পরিবারের ৪ জনকে হস্তান্তর করলো বি এস এফ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

মুজিবনগর সীমান্তে দিয়ে একই পরিবারের ৪ জনকে হস্তান্তর করলো বি এস এফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৬:৫৫:৪৩ অপরাহ্ন

মুজিবনগর সীমান্তে দিয়ে একই পরিবারের ৪ জনকে হস্তান্তর করলো বি এস এফ

ছবি:নিজস্ব


মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

পরিবারটির একজন সদস্য জানান, ২০২২ সালের অক্টোবরে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান তারা। দেশটিতে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।

বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের ইন্সেপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী