মাঝ আকাশে হাত ভা ঙ লো বিমানের কেবিন ক্রুর
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ AM

মাঝ আকাশে হাত ভা ঙ লো বিমানের কেবিন ক্রুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১১:১৯:৪৫ PM

মাঝ আকাশে হাত ভা ঙ লো বিমানের কেবিন ক্রুর

ছবি : সংগৃহীত


মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সে (ঝাঁকুনি) পড়ে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিমান সূত্রে জানা গেছে, আহত কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক এয়ার টার্বুলেন্সের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিমানের ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম আসে। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি ঢাকায় অবতরণের প্রস্তুতিকালে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। কেবিন ক্রু মিথিলা কেবিনে যাত্রীদের সিট বেল্ট বাঁধা হয়েছে কি না তা নিশ্চিত করছিলেন। এসময় হঠাৎ এয়ার টার্বুলেন্স শুরু হলে তিনি পড়ে যান। এতে তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে যায়। প্লেনটি ঢাকায় অবতরণের পরপরই আহত কেবিন ক্রুকে হাসপাতালে নেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি