নবীন শিক্ষার্থীদের বরণ করলো বড়লেখা সরকারি কলেজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ PM

নবীন শিক্ষার্থীদের বরণ করলো বড়লেখা সরকারি কলেজ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৬:০৯:৫৫ PM

নবীন শিক্ষার্থীদের বরণ করলো বড়লেখা সরকারি কলেজ

ছবি:নিজস্ব


প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা সরকারি কলেজে বর্ণিল এক আয়োজনের মধ্যদিয়ে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাতে সোমবার (২২ সেপ্টেম্বর) কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়ার জন্য ICT শিক্ষক বিদান চন্দ্র দাস তাঁর শুভেচ্ছা বক্তব্যে কলেজের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহম্মদের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের একাডেমি কাউন্সিলের সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সবুর, সমাজ-বিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া নাঈমাহ হোসেন, পদার্থ বিজ্ঞানের প্রভাষক সঞ্জিত কান্তি দেব, সাবেক ছাত্র ও ছাত্র শিবিরের দায়িত্বশীল আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাবেক ছাত্র এম আরিফুল ইসলাম, তালামীযে ইসলামীয়ার কলেজ শাখার সভাপতি রায়হানুর রহমান, কলেজ ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমদ,ছাত্র জমিয়ত বাংলাদেশ কলেজ সভাপতি কিবরিয়া আল মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাবেক ছাত্র শাহরিয়ার ফাহিম,ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী সানোয়ার হোসেন তানভীর, 

স্কাউট প্রতিনিধি জাহাঙ্গীর আলম, পুষ্পিতা দাশ , মুজাহিদুল ইসলাম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহির চৌধুরী প্রমূখ। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনটি আমাদের কলেজের জন্য এক বিশেষ দিন। কারণ আমরা বরণ করে নিচ্ছি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের, যারা আগামী দিনের আলোকবর্তিকা হয়ে উঠবে ইনশাআল্লাহ।

তোমরা এই শিক্ষা প্রতিষ্টানের উন্মুক্ত অঙ্গনে জীবন বিকাশে সক্ষম হবে, এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে এক দিন তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

কলেজের একাডেমি কাউন্সিলের সম্পাদক মাওলানা আব্দুস সবুর বলেন, প্রিয় নবীন শিক্ষার্থীরা আজ তোমরা নতুন এক দিগন্তে প্রবেশ করেছ। কলেজ জীবন শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জনের জায়গা নয়; এটি হলো চরিত্র গঠনের, সৃজনশীলতা বিকাশের এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের স্বর্ণালী সময়। এখানে তোমরা শিখবে মানবিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধ।

বিশ্বাস করি তোমাদের মেধা, পরিশ্রম এবং সততার মাধ্যমে এই কলেজ হবে আরও

গৌরবান্বিত। মনে রেখো সঠিক শিক্ষা অর্জন করলে তোমাকে শুধু ভালো ছাত্র নয়, একজন আদর্শ মানুষে পরিণত করবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: