স্কাউটের সর্বোচ্চ সম্মাননা' প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’' পাচ্ছে বড়লেখার লাবিবা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ PM

স্কাউটের সর্বোচ্চ সম্মাননা' প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’' পাচ্ছে বড়লেখার লাবিবা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৬:৩৭:২৯ PM

স্কাউটের সর্বোচ্চ সম্মাননা' প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’' পাচ্ছে  বড়লেখার লাবিবা

ছবি:নিজস্ব


বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জন করেছেন মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ। সে বড়লেখার পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট গ্রুপ-১ এর সদস্য। উপজেলার ইতিহাসে প্রথমবারের মত স্কাউট সদস্য মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদার এই মর্যাদাপূর্ণ অর্জন। 

(১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদকে ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য চুড়ান্তভাবে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করার তথ্য জানানো হয়।

স্কাউটের এই অর্জন কোনো তাৎক্ষণিক সাফল্য নয়, এটি দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সমাজসেবা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ফল। এই অ্যাওয়ার্ড অর্জনে একজন স্কাউটকে উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিকসহ বহু ধাপের পরীক্ষায় সফলভাবে অতিক্রম করতে হয়।

এছাড়া বাধ্যতামূলকভাবে অর্জন করতে হয় কমপক্ষে ১৬টি পারদর্শিতা ব্যাজ, যার মধ্যে রয়েছে প্রাথমিক চিকিৎসা, ক্যাম্পিং, পরিবেশ সুরক্ষা, রান্না, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজসেবা, নেতৃত্ব গুণাবলি ইত্যাদি।

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদা বড়লেখা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মিড়িরগুল এলাকার মোহাম্মদ আব্দুল হামিদ ও মমতা মান্নানের একমাত্র মেয়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: