চট্টগ্রামের কর্ণফুলী টানেল ৬ দিন যান চলাচল সীমিত থাকবে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ AM

চট্টগ্রামের কর্ণফুলী টানেল ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৩:৫৩:০৭ PM

চট্টগ্রামের কর্ণফুলী টানেল ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

ফাইল ফটো


চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলটি আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে আংশিকভাবে বন্ধ থাকবে। এ সময়ে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুটিন রক্ষণাবেক্ষণ চলাকালে কখনও পতেঙ্গা থেকে আনোয়ারা আবার কখনও আনোয়ারা থেকে পতেঙ্গা টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা নেওয়া হবে।

টানেল ব্যবহারকারীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়েছে।১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেলের মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর টানেলটি সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী