চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জ রি মা না
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ PM

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৫:৫৭:৫৪ PM

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জ রি মা না

সংগৃহিত


ভেজাল সার বিক্রয় ও মজুদ করার অপরাধে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় সার, বীজ ও কীটনাশক দোকান তদারকির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন ওষুধ, বীজ ও সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসান মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

উল্লেখ্য, এক মাস আগে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার সন্দেহভাজন হিসেবে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এগুলো ভেজাল সার বলে প্রমাণিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন