বাগেরহাটে রি মা ন্ডে থাকা আ সা মি র মৃ*ত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ PM

বাগেরহাটে রি মা ন্ডে থাকা আ সা মি র মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ০৩:১৯:১২ PM

বাগেরহাটে রি মা ন্ডে থাকা আ সা মি র মৃ*ত্যু

ফাইল ফটো


বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই দিনই তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে হতকাল বৃহস্পতিবার আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেন, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহেরে সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন