ছবি:নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র শিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ হল রুমে আয়োজিত অনুষ্টানে কলেজ ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের গবেষণা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্র শিবিরের প্রতিষ্ঠকালীন সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সামাদ, ৬ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাঃ জয়নাল আবেদীন, জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, বড়লেখা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ, বড়লেখা উত্তর ছাত্র শিবিরের সভাপতি কাওছার আহমদ, সুজাউল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সভাপতি নোমান আহমদ, বড়লেখা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি এমাদুল ইসলাম এমাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, কলেজ ছাত্র শিবিরের অর্থ সম্পাদক শাফি উদ্দিন মাশরাফি, ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, বর্নি ইউনিয়ন সেক্রেটারি জাবির আহমদ, আদিলুর রহমান, নাহিদ আহমদ। রুবেল আহমদ, হোসাইন আমেদ, আবু বক্কর, রাহিব তায়েফ, তারেক খান, তৌহিদ, জাহিদ হাসান, ফাহাদ আহমদ শাফি, জুমন আহমদ এসময় অতিথিরা তাদের বক্ত্যবে বলেন, নবীন শিক্ষার্থীদের আজ নতুন এক যাত্রা শুরু করেছে। তোমাদের সামনে রয়েছে অসংখ্য স্বপ্ন, সম্ভাবনা এবং দায়িত্ব। মনে রেখো, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; তোমাদের হতে হবে নৈতিক, মেধাবী ও সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধ।
আমরা বিশ্বাস করি শিক্ষা জীবনের তোমরা প্রতিটি ধাপ যদি সৎ উদ্দেশ্য, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাও , তবে একজন শিক্ষার্থী শুধু নিজের ক্যারিয়ারেই সফল হবে না, বরং সমাজ ও দেশকেও পরিবর্তনের শক্তিতে পরিণত করবে।ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে, এবং করবে। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সঠিক পথের দিকনির্দেশনা দিতে অঙ্গীকারবদ্ধ।তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে আদর্শ, জ্ঞান ও নৈতিকতার মজবুত ভিত্তির উপর।
জৈন্তাবার্তা / সুলতানা




