কাশিয়ানী বাস-ইজিবাইক সং ঘ র্ষে নি হ ত ৪
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ PM

কাশিয়ানী বাস-ইজিবাইক সং ঘ র্ষে নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৪:৩৭:৪৯ PM

কাশিয়ানী বাস-ইজিবাইক সং ঘ র্ষে নি হ ত ৪

ফাইল ফটো


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাছ ব্যবসায়ী ওবায়দুল সেখ (৪৮)। নিহত অন্য তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজিবাইক মাদারীপুর থেকে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ছয়জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন