শরীয়তপুরে স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর যাবজ্জীবন কা রা দ ণ্ড
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ PM

শরীয়তপুরে স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর যাবজ্জীবন কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০৬:৩৩:২১ PM

শরীয়তপুরে স্ত্রী হ ত্যা র দায়ে স্বামীর যাবজ্জীবন কা রা দ ণ্ড

সংগৃহিত


শরীয়তপুরে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় তার স্বামী ইলিয়াস শিকদারকে (৬৩) যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের করিম উদ্দিন মাদবর কান্দি গ্রামের মান্নান শিকদারের ছেলে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো. সোলায়মান এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের রায় ও মামলার নথি থে‌কে জানা যায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় পারিবারিক কলহের জেরে ইলিয়াস শিকদার তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে হত্যা করে মরদেহটি ঘরের বারান্দার মাটিতে পুঁতে রাখে ।

পরে ১ ডিসেম্বর স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) হাচেন আলী বিষয়টি জানতে পেরে জাজিরা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৩ ডিসেম্বর জাজিরা থানার এসআই নিজাম উদ্দিন বাদি হয়ে আলেয়া বেগমের স্বামী ইলিয়াস শিকদার ও সতীন রত্না বেগমসহ তিনজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু ব‌লেন, দণ্ডিত ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হ‌য়। এছাড়া লাশ গুমের দায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাস কারাদণ্ড দেয়া হয়। আর এই মামলার আসামি রত্না বেগমসহ অন্যরা নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন