বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০ PM

বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ০৬:৪০:৩১ PM

বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক

সংগৃহিত


বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচারক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এস আর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে দৈনিক এক হাজার পরিবার সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। উপকূলে মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরপাদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ বলেও জানান তিনি।

বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

পরে প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন