বড়লেখায় মাসব্যাপী (নিসচার) নানান কর্মসূচি, উপজেলা শাখার সংবাদ সম্মেলন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ AM

বড়লেখায় মাসব্যাপী (নিসচার) নানান কর্মসূচি, উপজেলা শাখার সংবাদ সম্মেলন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৬:২৮:৪০ PM

বড়লেখায় মাসব্যাপী (নিসচার) নানান কর্মসূচি, উপজেলা শাখার সংবাদ সম্মেলন

সংগৃহিত


আগামী (২২ অক্টোবর) পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)  মাসব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে। 

বুধবার (১ অক্টোবর) দুপুরে (নিসচা) বড়লেখা উপজেলা কার্যালয়ে কর্মসূচীর বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করাহয়। সম্মেলনে উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইরশাদ রিপন মাসব্যাপী কর্মসূচির বিষয়ে তুলে ধরেন। 

(নিসচা) চারটি ধাপে তাদের কর্মসূচিগুলো বাস্তবায়িত করবে। প্রথম ধাপ – সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।

দ্বিতীয় ধাপ – জনসম্পৃক্ততা: রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভা, টেলিভিশন টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।

তৃতীয় ধাপ – শিক্ষা ও বাস্তবায়ন: দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।

চতুর্থ ধাপ – দিবস উদযাপন ও মূল্যায়ন: জাতীয় র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল, নাটিকা/ড্রামা, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

বিশেষ উদ্যোগ: পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা সংস্করণ। সেইসঙ্গে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে বড়লেখাবাসীর সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে নিসচা নেতৃবৃন্দ মাসব্যাপী কর্মসূচি ও সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান,সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ এবং সিনিয়র সদস্য জমির উদ্দিন ও ছাদিকুর রহমান প্রমূখ ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী