ফেনীতে বাস উল্টে তিন জন নি হ ত, আ হ ত ৮
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ PM

ফেনীতে বাস উল্টে তিন জন নি হ ত, আ হ ত ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৫ ০৪:০২:২১ PM

ফেনীতে বাস উল্টে তিন জন নি হ ত, আ হ ত ৮

পতীকী ছবি


ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম শ্রাবণ, অন্যজন শামীম আরা বেগম। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

তারা  জানান, বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। 

আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হারুন উর রশিদ জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে, প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন