মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গু*লি, আ গু ন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০ PM

মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গু*লি, আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৩:২০:৫৯ PM

মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গু*লি, আ গু ন

ফাইল ফটো


রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

আলিফ পরিবহনের ওই বাসের চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় বাসটি পৌঁছালে থামানোর জন্য কয়েকজন হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন।এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন। বাসটি জব্দ করে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন