সুন্দরবনে ডা কা তে র হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার,বিপুল অ স্ত্র উদ্ধার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ AM

সুন্দরবনে ডা কা তে র হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার,বিপুল অ স্ত্র উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৪:৫৫:৪০ PM

সুন্দরবনে ডা কা তে র হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার,বিপুল অ স্ত্র উদ্ধার

সংগৃহিত


সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করে বাহিনীটি।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে এই অভিযান চালানো হয়। পরে বেলা সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

উদ্ধারকৃত জেলেরা হলেন, খুলনার কয়রা থানার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৪২), মো. হাবিবুর রহমান (৩৭), দাকোপ থানার বাসিন্দা মো. হাবিবুর (৩৫) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা শাহজাহান গাজী (৪০)। 

উদ্ধারকৃতরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করেছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অভিযানে ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা ৪ জেলেকেও উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী