আ ই নগত কোনো বাধা নেই, জুলাই সনদ বাস্তবায়নে: মো. আসাদুজ্জামান
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ AM

আ ই নগত কোনো বাধা নেই, জুলাই সনদ বাস্তবায়নে: মো. আসাদুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৫:৩৯:০০ PM

আ ই নগত কোনো বাধা নেই, জুলাই সনদ বাস্তবায়নে: মো. আসাদুজ্জামান

ফাইল ফটো


অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে। এখানে আইনগত কোনো বাধা নেই।আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।’বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।’

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এম রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এম রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী