চাঁদাবাজ ধরতে গিয়ে আ হ ত অতিরিক্ত পুলিশ সুপার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ PM

চাঁদাবাজ ধরতে গিয়ে আ হ ত অতিরিক্ত পুলিশ সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৫:২৮:২১ PM

চাঁদাবাজ ধরতে গিয়ে আ হ ত অতিরিক্ত পুলিশ সুপার

সংগৃহিত


চাঁদাবাজ ধরতে গিয়ে আহত হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। বর্তমানে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন শামীম জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর এলাকার আরশীনগর সিএনজি স্টেশনে যান পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। এসময় দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরে ফেলেন। ওই চাঁদাবাজরা ধাক্কা দিলে তিনি পা পিছলে পড়ে আহত হয়েছেন।

সম্প্রতি নরসিংদী জেলার চাঁদাবাজদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ‘খোলা চিঠি’ পোস্ট করেছেন শামীম আনোয়ার। ওই পোস্টে ‘নরসিংদীর ডিকশনারি’ থেকে চাঁদাবাজি শব্দ বিদায় করে দেওয়ার কথা বলেছেন তিনি।

শামীম আনোয়ার লেখেন, ‘প্রিয় চাঁন্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী, প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগে গেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের।’

তিনি আরও লেখেন, ‘লোভ-লালসা থেকে হুমকি-ধামকি প্রদর্শন, বাদ যাচ্ছে না কোনোটাই। হয়ত ভাবছেন, পুলিশ অফিসারেরা এমন আওয়াজ টুকটাক দেয়ই। বান্ডিলের প্রত্যাশা জানান দেওয়া আরকি! হয়তো মোটা কলেবরের কিছু পকেট পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন