বাবা হ ত্যা য় কিশোর ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রীর দায় স্বী কা র
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ PM

বাবা হ ত্যা য় কিশোর ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রীর দায় স্বী কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৯:২৯:৪৫ PM

বাবা হ ত্যা য় কিশোর ছেলে ও ছেলের নববিবাহিত স্ত্রীর দায় স্বী কা র

ছবি : সংগৃহীত


খুলনা শহরের বসুপাড়া এলাকায় লিটন খান হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও পুত্রবধূ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আদালতে হত্যার দায় স্বীকার করার পর বিচারকের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২ অক্টোবর রাতে বসুপাড়ার একটি ভাড়া বাসা থেকে লিটন খানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার ছোট ছেলে ও ছেলের নববিবাহিতা স্ত্রী পলাতক ছিলেন। গত শনিবার ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুদর্শণ কুমার রায় জানান, নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। সম্প্রতি তিনি একটি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। তার ছোট ছেলে সেই ঋণের একটি অংশ নিয়ে ঢাকায় পালিয়ে যায় এবং সেখানে এক কিশোরীকে বিয়ে করে। পরে স্ত্রীকে নিয়ে খুলনায় ফিরে আসে। এ নিয়ে পরিবারে বিরোধ দেখা দেয়।

হত্যার দিন বিকেলে ছেলে চায়ের সঙ্গে ছয়টি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ায়। অসুস্থ হয়ে পড়লে, গলায় গামছা পেঁচিয়ে এবং বটি দিয়ে কেটে তাকে হত্যা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ
শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস