কুয়াকাটায় ভেসে এল অজ্ঞাত ব্যক্তির ম র দে হ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

কুয়াকাটায় ভেসে এল অজ্ঞাত ব্যক্তির ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৫:৫৮:২৮ অপরাহ্ন

কুয়াকাটায় ভেসে এল অজ্ঞাত ব্যক্তির ম র দে হ

সংগৃহিত


পটুয়াখালীর কুয়াকাটায় ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। আজ সোমবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে বহু কৌতূহলী মানুষ সৈকতে ভিড় জমায়। তবে মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়রা সৈকতে একটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরিচয় শনাক্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয় ডাব বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, ‘সকালে দোকানে এসে দেখি পানিতে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি অর্ধগলিত একটি মরদেহ। পরে আমি পুলিশে খবর দেই।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো জেলের হতে পারে। তবে নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী