মোংলায় ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

মোংলায় ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৩:৪৩:৫৯ অপরাহ্ন

মোংলায় ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

সংগৃহিত


মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ৮৮৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে। তখন পুলিশ তার শরীরে তল্লাশী চালিয়ে মাজা/কোমরে লুকিয়ে রাখা ৮৮৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না। গত একমাসে ১২/১৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশে কঠোর অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সকলের সহায়তা প্রয়োজন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী