সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ PM

সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০২:৫৯:৫৯ PM

সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট


সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।

মঙ্গলবার রাত থেকেই এই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত এই সমস্যাটি দেখা দিয়েছে।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এ অবস্থার কারণে আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে ৪-৬ ঘণ্টা।

যাত্রীদের দুর্ভোগ কমাতে সড়ক বিভাগ অস্থায়ী সংস্কার কাজ শুরু করেছে। তবে সংস্কার কাজের কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় তিন দিন ধরে যানজট আরও প্রকট হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, যানজটের প্রধান কারণ সড়কের অবনতি। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, তবে যানজট কমানো এখনো চ্যালেঞ্জিং।


জৈন্তা বার্তা/আরআর